

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ শহরে সড়কে চলাচলকারী গাড়ি থেকে চাঁদাবাজির সময় ৩ জনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে শহরের কালীগাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কামড়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আনোয়ারপুর গ্রামের কাছম আলীর ছেলে হিরণ মিয়া (৩৪) এবং নাতিরপুর গ্রামের মৃত নিনু মিয়ার ছেলে রনু মিয়া (৩২)। তাদের সবার পোস্ট পৌর এলাকা, থানা হবিগঞ্জ সদর, জেলা হবিগঞ্জ।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের টাকার রশিদ ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়। সেনাবাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সদর সেনা ক্যাম্পে নিয়ে যান।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হবে। এ চাঁদাবাজির সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সেনাবাহিনী আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন