

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুরে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ সংরক্ষণের দায়ে ১১ ফার্মেসী মালিককে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরের বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং জেলা ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন