সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যা 
expand
শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যা 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানখেত থেকে শরিফা খাতুন নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার দুলাভাই হত্যার পর ধানখেতে ফেলে দেয়। পুলিশ দুলাভাই মো. অন্তরকে গ্রেপ্তার করেছে।

গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এসিব তথ্য নিশ্চিত করেছেন।

শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে।

ওসি বলেন, গত শুক্রবার বিকাল থেকে শিশু শরিফা খাতুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম। ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তার দেখানো একটি ধানখেতে থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করে সে। এ ব্যাপারে পরবর্তী আইনহত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন