

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটারের বেশি পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টারের বাড়ি থেকে মজুত রাখা পেট্রোল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রেক্ষাপটে বিষয়টি তাদের নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার বলেন, উদ্ধার করা পেট্রোল জব্দ করে স্থানীয় দুটি পাম্পে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মানবিক বিবেচনায় আবুল হোসেন মাস্টারকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন