রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
টমটমের ধাক্কায় গীতা রানী দেব নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
expand
টমটমের ধাক্কায় গীতা রানী দেব নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ এলাকায় টমটমের ধাক্কায় গীতা রানী দেব (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গীতা রানী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা এবং রাকেশ দেবের স্ত্রী। তিনি শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোয়াই ব্রিজ পার হচ্ছিলেন গীতা রানী দেব। এ সময় একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দিলে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন