শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ মজুদ ৩৫০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ী আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় মো. হাসান (৩০) নামের ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তর নওগাঁও ঢালি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকান মালিককে তেলসহ আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন