

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৪ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মতলব উত্তর জোনাল অফিস সূত্রে জানা যায়, ওইদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মতলব ৩৩ কেভি লাইনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এ সময়ে উপজেলার গ্রাহকদের প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হবে।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর জোনাল অফিস তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান।
মন্তব্য করুন