শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, মরদেহ হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
expand
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির, ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে এসময় মরদেহটি গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা।

জানা গেছে, মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত (২০২৫) বছরের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে বিএসএফ আজিজুরকে আটক করে। অভিযোগ রয়েছে, আটক করার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। পরে গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়। এদিকে পরে ভারত থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে শুক্রবার মরদেহটি হস্তান্তর করা হয়।

এদিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন