

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাতীয় সংসদে বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ এবং সংসদে হান্নান মাসউদের বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানায়।
এ সময় বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন এবং অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তাঁরা দাবি করেন, সংসদে অশালীন বক্তব্যের জন্য তাঁকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
বক্তারা আরও বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন
