বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনি: নিহত ১, আহত ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ফিরোজ নামে এক তরমুজ চাষীর কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে উজ্জল কর্মকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন মিজানুর রহমান (৩৫) ও শামীম (৩২) নামে আরো দুই যুবক।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ৫ টার দিকে উপজেলার মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের কাশেম গাজীর ছেলে তরমুজ চাষী ফিরোজের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান। আজ মঙ্গলবার বিকালে ফিরোজ ফিরোজ তাঁর চাষাবাদ করা তরমুজ ক্ষেত থেকে তরমুজ কেটে ট্রলারে উঠাচ্ছিলেন।

এ সময় পূর্ব থেকে চাঁদা দাবি করা মিজানুর ৭/৮ জনের একটি দল লাঠিসোটা ও রামদা নিয়ে ফিরোজের তরমুজ কাটায় বাঁধা দেয় এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে ফিরোজকে এলাপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাঁরা। এ খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে পৌছে ফিরোজের ওপর হামলাকারীদের মধ্যে মিজানুর, উজ্জল ও শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।

পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জল কর্মকার মারা যান। আহত তরমুজ চাষী ফিরোজ ও তাঁর ওপর হামলাকারী আহত শামীমকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান চাঁদার দাবির কথা অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে বিরোধ চলছিল। ফয়সালা না হওয়া পর্যন্ত তরমুজ কাটতে না বলায় ফিরোজ আমার লোকজনদেরকে মারধর করে গুরুতর আহত করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানোর কাজ চলমান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন