শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
expand
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ -মার্চ) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকাল থেকে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার মধ্যে ছিল ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান, কনফেকশনারি দোকান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হয়। এতে মহাসড়ক সংকোচিত হয়ে যানজটে পরিণত হয়। এ থেকে পরিত্রাণের জন্য অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সামনের দিনগুলোতেও মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন,কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁও থানার ওসির সমন্বয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন