রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডে একটি পরিবার প্রতি মাসে কত টাকা পাবেন?

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:২০ এএম
গ্রাফিক্স
expand
গ্রাফিক্স

‎ফ্যামিলি কার্ডে একটি পরিবার মাসে কত টাকা পাবেন তা জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এ কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার সুযোগ-সুবিধা পাবে। ‎ ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিনাজপুর জেলার সব দপ্তর প্রধানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‎ ‎তিনি বলেন, দেশের ১৪টি এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী আগামী ১০ মার্চ আনুষ্ঠানিক এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সব শ্রেণি-পেশার মানুষ এ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। তবে প্রতিটি পরিবারের জন্য কার্ডটি দেওয়া হবে পরিবারের মহিলা প্রধানের নামে। ‎ ‎সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেছেন, সরকার প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তেরর ফলে প্রায় সাড়ে ১৪০০ কোটি টাকা ঋণ মওকুফ হবে। এর সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক।’ ‎ ‎জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনে সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X