

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৮টি ব্যাবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামারহাট বাজারে আলিফ স্টোরের স্বত্বাধিকারী বাহার উদ্দিনের গ্যাসের দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।
খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে আশপাশের ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মন্তব্য করুন
