

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে ইসরায়েলের দিকেও হামলা অব্যাহত রেখেছে তেহরান।
বর্তমানে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার পরিস্থিতি অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা।
মন্তব্য করুন
