শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই: ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল আগের তুলনায় অনেক কমে গেছে।

তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করতে চায়, তাদেরকে ইরান বাধা দেবে না। তবে এই রুটে যাতায়াতের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজকেই নিজ নিজভাবে নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে মুখপাত্র সতর্ক করে বলেছেন, যদি ইসরাইল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র: আল জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন