সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকভর্তি কিটক্যাট উধাও!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
কিটক্যাট চকলেট
expand
কিটক্যাট চকলেট

ইস্টার উৎসবের আগে ইউরোপে এক অদ্ভুত চুরির ঘটনা সামনে এসেছে। ইতালি থেকে পোল্যান্ডে যাওয়ার পথে প্রায় ১২ টন কিটক্যাট চকলেটবোঝাই একটি ট্রাক নিখোঁজ হয়ে যায়। সুইজারল্যান্ডের বহুজাতিক খাদ্য কোম্পানি নেসলে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৬ মার্চ ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে যাত্রা করা ট্রাকটিতে প্রায় ৪ লাখেরও বেশি কিটক্যাট বার ছিল। পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়া এই চালানটি মাঝপথেই ছিনতাই হয় এবং এরপর থেকে ট্রাক কিংবা পণ্যের কোনো খোঁজ মেলেনি।

চুরি হওয়া চকলেটগুলো ছিল বিশেষ সংস্করণের, যা কিটক্যাটের নতুন একটি সিরিজ হিসেবে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। এ ঘটনায় নেসলে স্থানীয় প্রশাসন ও তাদের সরবরাহ অংশীদারদের সঙ্গে মিলিতভাবে তদন্ত চালাচ্ছে।

ঘটনাটি যেমন চমকপ্রদ, তেমনি এর পেছনের পরিকল্পনা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি সংগঠিত দল সুপরিকল্পিতভাবে ট্রাকটিকে লক্ষ্য করে এই চুরি সংঘটিত করেছে। যদিও এতে কেউ আহত হয়নি, তবুও এত বড় পরিসরের পণ্য লুটের ঘটনা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

ঘটনাটিকে ঘিরে নেসলে কিছুটা রসিকতাও করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, তারা মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে উৎসাহিত করে, কিন্তু চোরেরা যেন সেই ‘বিরতি’ নিতে গিয়ে পুরো ১২ টন চকলেটই নিয়ে গেছে!

তবে এই হালকা মন্তব্যের আড়ালে উদ্বেগও রয়েছে। প্রতিষ্ঠানটির মতে, ইউরোপে পণ্য পরিবহনের সময় চুরি ও প্রতারণার ঘটনা বাড়ছে এবং অপরাধীরা এখন আরও উন্নত কৌশল ব্যবহার করছে।

চুরি হওয়া কিটক্যাটগুলো মোটর রেসিং-থিমের বিশেষ সংস্করণ ছিল। প্রতিটি পণ্যে আলাদা ব্যাচ কোড থাকায়, সেগুলো অবৈধভাবে বাজারজাত করার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য শনাক্ত করা সহজ হবে বলেও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন