

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম পদত্যাগ করছেন।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চলতি মার্চের শেষ নাগাদ তিনি দায়িত্ব ছাড়বেন।
এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্রিস্টি নোম। তার স্থলাভিষিক্ত হিসেবে সেনেটর মার্কওয়েন মুলিনকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি ট্রুথ সোশালে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওকলাহোমার সম্মানিত সেনেটর মার্কওয়েন মুলিন ৩১ মার্চ ২০২৬ থেকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হবেন।
আর ট্রাম্পের বিচারে আগের দায়িত্বে ‘ভালো কাজ করা’ নোমকে দেওয়া হচ্ছে নতুন দায়িত্ব।
‘এনভয় ফর দ্য শিল্ড অব দ্য আমেরিকাস’ নামে নতুন এক পদ তার জন্য সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিম গোলার্ধে নতুন নিরাপত্তা উদ্যোগের নেতৃত্ব দেওয়া হবে তার কাজ।
মন্তব্য করুন
