

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এবারের আসরে ২৪ বছরের শূন্যতার পর শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া ব্রাজিল। এই স্বপ্নের রথের প্রধান চালক হতে পারেন নেইমার জুনিয়র। কিন্তু একের পর এক চোট তাকে প্রায়শই মাঠের বাইরে ঠেলে দিয়েছে। এবার ব্রাজিলভক্তদের জন্য সুখবর, চোট কাটিয়ে এবার মাঠে ফিরেছেন এই তারকা। খবর গালফ নিউজের।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতের কাম্পেওনাতো পাউলিস্তা লিগে ভেলো ক্লুবেকে ৬-০ গোলে হারিয়ে দিয়েই ফিরেছেন নেইমার। ভিলা বেলমিরো স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় সান্তোস ৩-০ গোলে এগিয়ে ছিল। দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে স্বাগত জানান সেই ক্লাবকে, যেখানে তার ক্যারিয়ারের সূচনা।
৩৪ বছর বয়সী নেইমার ২০২৫ সালের ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তবে রোববারের ম্যাচে তাকে দেখা গেছে ছন্দে ও আত্মবিশ্বাসে ভরপুর। ৮১তম মিনিটে নিখুঁত পাসে গ্যাব্রিয়েল বারবোসাকে দলের চতুর্থ গোল করান নেইমার।
মাঠে নামার পরপরই এক শক্ত ট্যাকলে পড়ে কয়েক মুহূর্তের জন্য মাটিতে লুটিয়ে পড়লেও পুরো ৪৫ মিনিটে কোনো দৃশ্যমান চোট ছাড়াই ম্যাচ শেষ করেন তিনি। এই সময় তিনি প্রতিপক্ষের সবচেয়ে বেশি ফাউলের শিকার হন।
এদিকে নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি সম্প্রতি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি সম্প্রতি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। লক্ষ্য একটাই-ফিট থেকে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া।
ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারের প্রভাবের প্রশংসা করে বলেন, ‘তার উপস্থিতি ও অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়।’
আগামী ম্যাচে চাপেকোয়েন্সের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। নেইমারের প্রত্যাবর্তনে ক্লাবজুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের পথে কতটা ফিট থাকতে পারেন এই তারকা।
মন্তব্য করুন

