

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই সময়ে আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও চলে গেছেন লোক-চক্ষুর আড়ালে। তাদের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলাও।
তবে রাজনৈতিক কারণে দূরে থাকলেও প্রায়ই তাদের নিয়ে আলোচনা-সমালোচনা উঠে ক্রীড়াঙ্গনে। সম্প্রতি বিশ্বকাপ ইস্যুর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়েছিল সাকিব আল হাসানকে ফেলাতে আগ্রহী তারা।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আমিনুল হক।
দায়িত্ব নেওয়ার পরই এদিন মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এই সংবাদ সম্মেলনে সাকিব এবং মাশরাফিকে দেশের ক্রীড়াঙ্গনে ফেরানোর ইচ্ছার কথা জানিয়ে রাখলেন আমিনুল।
তিনি বলেন, ‘যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’
এদিকে সাকিব ও মাশরাফি; দু’জনই হত্যাসহ একাধিক মামলার আসামি। এ নিয়ে আমিনুল বলেছেন, ‘আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’
মন্তব্য করুন

