শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারিকুল ও ফরহাদ সোহেলের নেতৃত্বে জাতীয় যুবশক্তির নতুন কমিটি

এনিপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি এবং ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলা মোটরে একটি রেস্টুরেন্টে জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন আংশিক এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. তুহিন মাহমুদ, খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাতকে রাখা হয়েছে।

শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীলরা।

যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। আর সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন