

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের পাঁচ জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোণায় ১ জন, ময়মনসিংহে ২ জন, রংপুরে ২ জন, হবিগঞ্জে ১ জন ও সুনামগঞ্জে ৫ জনের প্রাণ গেছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পৃথক পৃথক বজ্রপাতে তারা মারা যান।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। অপরদিকে, ময়মনসিংহের গৌরীপুরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে রহমত আলী (উজ্জ্বল) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
এদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মৎস্য খামারে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে। উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫)।
অপরদিকে, সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) ও দিরাইয়ের লিটন মিয়া (৩০)।
অন্যদিকে সিলেটের হবিগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
মন্তব্য করুন
