শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবি কিন'র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোশাক

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
শাবিপ্রবি কিন'র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোশাক
expand
শাবিপ্রবি কিন'র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোশাক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন’র উদ্যোগে ‘কিন ঈদ আনন্দ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে KIN School-এর ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা ও খাবার বিতরণ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও কিন এর উপদেষ্টা ডা. জায়েদা শারমিন। তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কিন এর এই ধরনের মানবিক কার্যক্রম তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতার চেতনা আরও শক্তিশালী করবে।”

উল্লেখ্য, কিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বর্তমানে পাঁচটি উইংয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন