শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাহানপুরে মাদকসহ গ্রেফতার ২

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
মাদকসহ গ্রেফতার মো. বাছেদ ও মোছা. তানিয়া
expand
মাদকসহ গ্রেফতার মো. বাছেদ ও মোছা. তানিয়া

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনি এলাকা থেকে মাদকসহ মো. বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭) নামে দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এন এম নাসিরুদ্দিন। এর আগে এদিন তাদের গ্রেফতার করা হয়। এসময় ৭০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিং এর ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে সাত শত পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন