শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউমার্কেটে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৬:৩২ এএম
expand
নিউমার্কেটে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাজু আক্তার সুমন (৪৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)।

শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সাইন্স ল্যাবরেটরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে সাইন্স ল্যাবরেটরি সড়ক দিয়ে যাচ্ছিলেন সাজু । এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় পড়ে গেছে ট্রাকটি তাদের চাপা দেয়।

পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, পরিবার থেকে জানা গেছে, তারা দক্ষিণ শাজাহানপুর এলাকায় থাকেন।

নিহত সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তেন। তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাবার সাথে সে০ ঈদের কেনাকাটা করতে এসেছিলেন নিউমার্কেট এলাকায়।

দুর্ঘটনার পর সড়কে থাকা লোকজন ট্রাকটি জব্দ করেন এবং চালককে আটক করে পুলিশে দেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন