শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আইল্যান্ডের সঙ্গে সিএনজির ধাক্কা, নিহত ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় আইল্যান্ডের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে সিএনজি চালক আলিম (৪৮) ও যাত্রী হারুনুর রহমান (৩২) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিতে থাকা হ্যাপি আক্তার (২২) ও নিহত হারুনুর রহমানের স্ত্রী বৃষ্টি আক্তার (২৫) আহত হয়েছেন।

ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলিম ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত হ্যাপি আক্তার ও বৃষ্টি আক্তারের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত হারুনুর রহমানের আত্মীয় নাবিল জানান, রাত সাড়ে ১০টার দিকে সিএনজিতে তেজগাও শিল্পাঞ্চল থানা এলাকা দিয়ে মহাখালী তাদের বাসায় যাওয়ার সময় ইউটার্ন নিতে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিএনজি চালক আলিম ও যাত্রী হারুনুর রহমান নিহত হন। এ ঘটনায় বৃষ্টি আক্তার ও হ্যাপি আক্তার দুইজনে গুরুতর আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে সিএনজি চালক ও সিএনজিতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। আহত দুই নারীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন