শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে কাচের টুকরার আঘাতে পথশিশু খুন, আটক ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:০৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে মাদকসেবনকে কেন্দ্র করে ঝগড়ার জেরে কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টা নাগাদ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পথশিশুর নাম ময়জুল ওরফে কালু (১৬) ভাঙারি টোকানোর কাজ করতো। হত্যাকাণ্ডের ঘটনায় হামিদুল নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত পথ শিশুর বন্ধু আমিন বলে, সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে নেশা সামগ্রী খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাদক সেবনকারী হামিদুল কিশোর ভাঙা কাঁচের টুকরা দিয়ে কালুর ঘাড়ের বাম পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আমিসহ অন্যান্য পথশিশুরা ময়েজুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই পথশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে তেজগাঁও থানা-পুলিশ অবগত আছে এবং তাদের হেফাজতে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন