

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক ও ভোরের ডাক প্রতিনিধি মো. হৃদয় হোসাইন, সাবেক সভাপতি বিজয় সরকার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল-আমিন আল আব্বাসী এবং প্রভাষক মো. তুহিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামিম আল মামুন, খবরের বাংলার সম্পাদক অলক কুমার দাস, চ্যানেল ২৪-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাছুদ রানা, গাজী টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি সোহেল রানা এবং খবরের কাগজের জেলা প্রতিনিধি জুয়েল হিমু।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. সাগর নাইম, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপু, মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজ, মাভাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুশার আহমেদ, সদস্য সচিব তানভীর ইসলাম তামিম, মুখপাত্র সাকিব আল-হাসান রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকলাইন আহসান সাব্বির এবং মাভাবিপ্রবি গণতান্ত্রিক ছাত্রসংদের সভাপতি আখতারুজ্জামান সাজু।
এছাড়াও সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন