শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
expand
রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহীর বাঘা থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিমি কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্ণের রিয়াজ শাহরিয়ার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০ টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্ম নদীতে ৭ টি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬ টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩ টি উপজেলায় মোট ৬৪ টি ভোটকেন্দ্র রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন