রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৩৯ পিএম
পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
expand
পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফরিদুল ইসলাম নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবু কুমার পাল পাংশা পৌর শহরের মৈশালা পালপাড়া এলাকার বিষ্ণুপদ পালের ছেলে। আহত মো. ফরিদুল ইসলাম পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামের ইউনূস মুন্সির ছেলে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরিদুল ইসলাম জানান, তারা কুমারখালী থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় বালুভর্তি ট্রাকটি মোটরসাইকেলের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই চালক দেবু কুমার পালের মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেবু কুমার পাল এলাকা ছাড়া ছিলেন। একটি নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে তিনি গতকাল বাড়িতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন