

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাবা ভাইকে সাথে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস আলম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
এসময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সারজিস।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, উৎসব মুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এর যে পঞ্চগড় ১ আসনের প্রতীক শাপলা কলিতে ভোট দিলাম। গণ ভোটে হ্যাঁ ভোট দিয়েছি।
আমি আশা করছি আমরা সকল রাজনৈতিক দল যারা একটা অভ্যূত্থানের পরে হাজারো শহীদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশে অনেক আশা নিয়ে পরিবর্তনের আশায় নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভোট দিলাম। একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে মতামতের উপরের আমরা যেন আস্থাটুকু রাখি।
তিনি বলেন, প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে। ভোট গ্রহণের সাথে যারা যুক্ত পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা সবার কাছে তাদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি।
আমরা মনে করছি ইনশাআল্লাহ আমরা সকল রাজনৈতিক দল এই জায়গায় আমাদের ওইটুকু নূন্যতম উদার মানসিকতা দেখাতে পারি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব।
এখানে সবচেয়ে বড় হচ্ছে যত রাজনৈতিক দলগুলো যে আছে তাদের নেতাকর্মী যারা আছে, তাদের সহনশীল আচরণ।
সারিজস বলেন, আমরা বিগত কয়েকদিন ধরে পঞ্চগড় এক আসনে অন্যান্য বিএনপি'র যারা নেতাকর্মী আছেন তাদের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাঁধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি। ভয়-ভীতির পরিবেশ তৈরী করতে দেখেছি।
আমরা প্রত্যাশা করব অন্তত আজকের নির্বাচনের দিনে আমরা প্রত্যাশা করি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করার জন্য এই নির্বাচনে যেন না করি।
সারজিস আরো বলেন, সকাল থেকে যে অবাধ, সুষ্ঠু পরিবেশ বিকেল পর্যন্ত বজায় থাকে তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
তবে এই নির্বাচনে আমরা কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দিব না। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা সুস্থ ভোটে সর্বাত্মক সহযোগিতা করবো। তারাও যেন তাদের জায়গা থেকে সহযোগিতা করে।
এদিকের জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ফখরুন নেছা ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
মন্তব্য করুন