

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ,আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের উপর টানানোর বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনীর একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা।
এতে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় এবং এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়৷ এদের মধ্যের ৪ জনকের আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের গতিরোধ করে তাদের উপর হামলা ও মারধর করে।
এতে একজন নারী বেশকয়েক জন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীরা ঘটনাস্থলে ছুটে যান।
অন্যদিকে গভীর রাতে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আহত নেতা কর্মীদের দেখতে যান ধানের শীষের প্রার্থী নওশাদ জমির। তিনি বলেন, নেতাকর্মীদের উপর হামলা কখনোই কাংখিত নয়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃংখলা বাহিনীকে অভিযোগ করা হয়েছে।
এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। এসময় তিনি ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং তিনি উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান৷
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
তিনি জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেয়েছিলাম। তবে এখন পর্যন্ত কোন পক্ষের কেউ অভিযোগ করেননি।
মন্তব্য করুন