শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ -১ আসনে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু নির্বাচিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ এএম
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু
expand
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ধানের শীষ প্রতিকে ১লাখ ৫৫ হাজার ৪২১ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ভোট।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল (জাহাজ) ৪৫৬ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন( ট্রাক) ২০৮ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ( হাতপাখা) ৭১৩৭ ভোট, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মনিরুজ্জামান চন্দন( কাস্তে) ২৫৮ভোট, ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজল ( আপেল)২০২ভোট পেয়েছেন।

মোট বৈধ ভোট ২ লাখ ৫৩ হাজার ৯৭১ভোট ও বাতিল ভোটের সংখ্যা ৪৯৬৭ ভোট। মোট ১২৯ কেন্দ্রের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো : সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X