

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনায় চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী রাব্বি মিয়া হত্যা মামলার পলাতক আসামি টুটুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি মোহাম্মদ শাহজাহান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত টুটুল মিয়া (২৩) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের মো. আব্দুল মমিনের ছেলে।
র্যাব জানায়, গত বছরের ২ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের আনিছ মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী রাব্বি মিয়া (২২) খুন হন।
ঘটনার দিন মোহনগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় ধারালো ছুরি দিয়ে রাব্বি মিয়াকে গুরুতর আহত করে আসামিরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টুটুল মিয়াসহ ১২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত টুটুল মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন
