

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে যশোর জেলা বিএনপি।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের পর নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি চিত্রা মোড়, দড়াটানা সিভিল কোর্ট মোড় ও এমএম আলী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরবাসীর প্রতি আস্থা রেখে অনিন্দ্য ইসলাম অমিতকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় যশোরবাসীর প্রত্যাশা অনেক বেড়েছে।
বক্তারা আরও বলেন, অনিন্দ্য ইসলাম অমিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ যশোর গড়ার রাজনৈতিক অঙ্গীকার করেছেন। তার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের উন্নয়নবঞ্চিত যশোরে নতুন উন্নয়নধারা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। তারা বলেন, রাজনৈতিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়িয়ে জাতীয়তাবাদী শক্তিকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, জেলা সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, কাজী আজম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, রাশেদ আব্বাস রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
