শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল  

গাজীপুর সিটি/টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ
expand
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ এপ্রিল) সকালে মহানগরের শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মো. খায়রুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর-৪ আসনের এমপি সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজারুল ইসলাম মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকের, এমসিপির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাসের খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। বরং সাংবিধানিক সংস্কারের পরিবর্তে লোকদেখানো সংশোধনী প্রক্রিয়া চালু করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, দমন-পীড়ন ও অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। একইসাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন