

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শুক্রবার (৬ মার্চ) টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নজরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি আবু রায়হান, টঙ্গী পূর্ব যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের প্রচার সম্পাদক ও ৪৮ নং ওয়ার্ড আমীর ফখরুল আলম সিফাত।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকরা ন্যায় ও সত্যের পক্ষে কাজ করবেন।
ইফতার মাহফিলে টঙ্গী এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান এবং গাজীপুর মহানগর বাসসের প্রতিনিধি ও সাংবাদিক নেতা হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন