

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, চরমোনাইর মাহফিল শেষে চরমোনাই থেকে মুসল্লীদের নিয়ে এমভি সাব্বির-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্গো জাহাজটি তলিয়ে যায়।
কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সাথে সাথে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো: এনামুল হক জানান, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তারা সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ঘটনায় লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন