

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তাদের এ শোকজ নোটিশ দেন।
নোটিশ পাওয়ার পর আগামী দুই কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকদের।
নোটিশ পাওয়া দুই চিকিৎসক হলেন- বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ আল দীন বিন নাসির রাসেল এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহমুদ উল্লাহ মাহিন।
নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময় অনুযায়ী কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল হওয়ায় তাদের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন