বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়
expand
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। বিনিময়ের পর বাংলাদেশি জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের সময় গত ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে, গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে ও ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলায় বাংলাদেশি জেলেদের তাদের বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X