বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবোতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের মরদেহ উদ্ধার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাবো এলাকায় বেলাবো শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আপন একই উপজেলার বাজনাবো গালর্স স্কুল সংলগ্ন গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। তার পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেলাবো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান,রাতে এশারের নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ নাসির উদ্দীন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন