শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে অপহরণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জে অপহরণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ২
expand
র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জে অপহরণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ২

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর বিশেষ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে অপহরণ ও নারী-শিশু নির্যাতন (দমন) আইন-২০০০ (সংশোধিত ২০২৫) এর একটি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণ মামলার মূল আসামি মো. জিয়াউর রহমান এনাম (২৮), পিতা- রমিজ মিয়া এবং কাজল মিয়া (৩০), পিতা- ইসহাক আলীকে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলায়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তিকে অপহরণ করে বিভিন্ন স্থানে আটক রাখা এবং পরবর্তীতে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর র‍্যাব-৯ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন