

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (রাত) পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন এলাকা ও মিরুখালী রোডে পৃথক অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
আদালত সূত্রে জানা গেছে, পৌর শহরের মডেল মসজিদের পাশে ইসমাইল মার্কেটে চেম্বার খুলে সুমাইয়া আক্তার নামের এক নারী নিজেকে নিঃসন্তান দম্পতির চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন। তবে তার কোনো স্বীকৃত মেডিকেল ডিগ্রি নেই। শুক্রবার রাত ৯টার দিকে ওই চেম্বারে অভিযান চালালে তিনি দোষ স্বীকার করেন। এ সময় তাকে ১০ হাজার পয়সা জরিমানা করা হয়। পাশাপাশি ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার সংবলিত সকল সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণের জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়।
পরে রাত ১১টার দিকে মিরুখালী রোডের ওরো ম্যাক্স ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখানে মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি বিডিএস ডিগ্রি ছাড়াই দন্ত চিকিৎসা দিয়ে আসছিলেন। অনুসন্ধানে জানা যায়, তিনি মানবিক বিভাগ থেকে দাখিল ও আলিম পাস করেছেন। ভুয়া পরিচয়ে চিকিৎসা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে তাকে ১ লাখ পয়সা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারেন না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন