

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করতে হবে। এ জন্য পাঠদান পদ্ধতিতে পরিবর্তন এনে শিক্ষার্থীদের পড়ালেখা ও গণিতে দক্ষ করে তুলতে হবে। শিক্ষকরা যেন প্রতিটি শিশুর শেখার অগ্রগতি নিয়মিত মূল্যায়ণ করেন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদা পরিকল্পনা নেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও এফএলএন বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
মন্তব্য করুন