

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় ১০ বছর পর নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এ মামলায় প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাফিজুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম এর আগে হাফিজুর রহমানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করেন। চলতি মাসের ৬ এপ্রিল মামলার অগ্রগতির অংশ হিসেবে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও মিলিয়ে দেখার অনুমতি চাওয়া হয়।
এই তিনজন হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্রে আরও জানা গেছে, গত এক দশকে এই মামলায় চারটি সংস্থার সাতজন কর্মকর্তা তদন্ত করেছেন। এ সময়ে প্রায় ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন পর গ্রেপ্তারের ঘটনায় তনু হত্যা মামলাটি আবারও জনমনে আলোচনায় উঠে এসেছে।
মন্তব্য করুন