

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের মমিনা হাওড়ে বজ্রাপাতে সুনাম উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিবিয়ানা নদীর তীরবর্তী ওই হাওড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুনাম উদ্দিন (৬০) বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি অন্য কৃষকদের সঙ্গে মমিনা হাওড়ে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ধান কাটার কাজে থাকা অবস্থায় সুনাম উদ্দিন বজ্রাঘাতে গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, চলতি মৌসুমে হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে মাঠে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
মন্তব্য করুন