

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা অনেক লড়াই করেছি, অনেক সংগ্রাম করেছি কিন্তু মেহেরপুরবাসীর লড়াই-সংগ্রাম এখনও শেষ হয় নাই। সেদিন শেষ হবে, যেদিন এই এলাকার মানুষ ওই যে তারেক রহমানের নতুন আন্দোলন, নতুন বাংলাদেশ গড়ার, যে সুন্দর একটা স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যমে আপনাদের দ্বারপ্রান্তে পৌছে দিতে পারবে যে দাবিগুলো আপনারা আজকে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, এই এলাকা একটি কৃষি নির্ভর এলাকা যে এলাকার মানুষ কৃষির সাথে জড়িত। তাই আমরা যে সমন্বিত প্রকল্প ইতোমধ্যেই আমরা হাতে নিয়েছি। এই চলমান প্রকল্প শেষ করতে পারলে কৃষি বিপ্লবের মধ্যদিয়ে এই এলাকার চেহারা বদলে যাবে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী পররবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরী গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি সেটা নির্বাচনের আগেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতির সামনে অঙ্গীকার করেছিলেন যে আমরা মেগা প্রজেক্ট করবো না, আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রাধান্য দিবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনননের কর্মসূচির জন্য দেশে বিপ্লব সংঘঠিত হয়েছিলো। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলো। উদ্বৃত্ত খাদ্য শষ্য বিদেশে রপ্তানিও করা হতো। দেশে কর্মসংস্থান হয়েছিলো অনেক বেকার যুবকের। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে।যার ভিত্তিতে আজকে খাল খনন কর্মসূচী নতুন করে নতুন বিপ্লবে স্থান নিয়ে পেয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় কৃষকদের মতে, খালটি পুনঃখনন হলে এলাকায় সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদন সহজ হবে। তারা দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।
জেলা প্রশাসনের আয়োজনে এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ১১০০ মিটার খাল পুনঃখননের এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৭১ হাজার ৭৮৫ টাকা।
মন্তব্য করুন