রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি ইস্যুতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম
রাজশাহীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল
expand
রাজশাহীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

রাজশাহীতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জ্বালানি সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম। মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের মতামত অগ্রাহ্য করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে জনগণই তার জবাব দেবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন