রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেলাবোতে দীর্ঘ ২২ বছর পর ছাত্রদলের নতুন কমিটি

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
নরসিংদীর বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
expand
নরসিংদীর বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

নরসিংদীর বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদল নতুন কমিটি পেয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রবিবার (৬ এপ্রিল) তারিখে স্বাক্ষরিত বেলাবো উপজেলা কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুমোদিত কমিটিতে বেলাবো উপজেলা শাখায় ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন'সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বেলাবো রোড থেকে শুরু করে বারৈচা বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়ককের প্রধান গলি প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত করেন।

এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি),ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক-নাসির উদ্দিন নাসির, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতকে ধন্যবাদ জানান নেতারা।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবাগত সভাপতি। উল্লেখ্য কমিটি ঘোষণার পর থেকেই উপজেলায় ও বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করে আসছে ছাত্রদল নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন