

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল-বিল দূষণ ও দখলমুক্ত, ভাসানী হল সংস্কারসহ নানা দাবিতে চলা টানা চার দিনের অনশন ভেঙেছেন আন্দোলনকারীরা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর আশ্বাসে তারা অনশন ভাঙেন।
আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সালাউদ্দিন টুকু বলেন, আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে খাল উদ্ধারকাজ চলমান রেখেছেন। সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধারকাজ চলমান রয়েছে। টাঙ্গাইলের গোপালপুরেও আমি উদ্বোধন করেছি। নাগরিক সুরক্ষা কমিটির যে দাবি, সেগুলো আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি। ইতোমধ্যে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাআল্লাহ। টাঙ্গাইল ও দেশের যে ঐতিহ্য রয়েছে, সেগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নাগরিক সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য প্রমুখ।
মন্তব্য করুন
