শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম অবমাননায় দরবারে হামলা, গণপিটুনিতে ‘পীর’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
expand
দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার আস্তানায় হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরআগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ একাধিক অভিযোগে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছিল। ওই সময় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি মুক্তি পান।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পবিত্র কোরআন কটাক্ষ করার অভিযোগ ছিল পীরের বিরুদ্ধে। এতেই ক্ষিপ্ত হয়ে এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিবারের পক্ষ লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন